ডেস্ক রিপোর্ট

১ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৮ অপরাহ্ণ

ভারতে পরীক্ষা বাড়াতেই আক্রান্ত বেড়েছে ৩৫ শতাংশ

আপডেট টাইম : সেপ্টেম্বর ১, ২০২১ ১২:৩৮ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: একদিনের ব্যবধানে ভারতে করোনার দৈনিক হিসেবে আগের দিনের তুলনায় আক্রান্ত বেড়েছে ৩৫ শতাংশ। আর এ কারণে ফের ৪০ হাজার ছাড়াল দেশটির দৈনিক করোনা সংক্রমণ।

দেশটির সংবাদমাধ্যম জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৯৬৫ জন। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা নেমেছিল ৩২ হাজারের নিচে।

সেখানে বলা হয়, করোনা পরীক্ষা বেশি হওয়ায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে। প্রায় ৩৫.৬ শতাংশ সংক্রমণ বৃদ্ধি হয়েছে বুধবার। সেই সঙ্গে সংক্রমণের হারও ২ শতাংশের বেশি রয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্ত হয়েছে ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার ৮৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৯ লাখ ৯৩ হাজার ৬৪৪ জন। প্রাণ হারিয়েছে ৪ লাখ ৩৯ হাজার ২০ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৬০ জনের। মহারাষ্ট্র ও কেরালা এ দুই রাজ্যেই দৈনিক মৃতের সংখ্যা শতাধিক। ওড়িশা ও পাঞ্জাবে তা ৫০-এর বেশি।

এ সময় সংক্রমণ বৃদ্ধিতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৭ হাজার ৫৪১। এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৭৮ হাজার ১৮১ জন। এর মধ্যে ২ লাখ ১৯ হাজারের বেশি সক্রিয় রোগী শুধুমাত্র কেরালায়। মহারাষ্ট্রে তা ৫৪ হাজার ৭৬৩।

শেয়ার করুন