ডেস্ক রিপোর্ট

১ সেপ্টেম্বর ২০২১, ৯:১৭ অপরাহ্ণ

২৪ ঘণ্টায় টিকা নিলেন তিন লাখ ৫০ হাজার জন

আপডেট টাইম : সেপ্টেম্বর ১, ২০২১ ৯:১৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: রাজধানীসহ সারাদেশে গত টিকা নিয়েছেন তিন লাখ ৫০ হাজার ৬০ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৮৭ হাজার ১৫০ জন (পুরুষ ৯৭ হাজার ২৬৮ জন ও নারী ৮৯ হাজার ৮৮২ জন)। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৬২ হাজার ৯১০ জন (পুরুষ ৯৫ হাজার ৩৪৮ জন ও নারী ৬৭ হাজার ৫৬২ জন)।

এ নিয়ে দেশে মোট টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়াল দুই কোটি ৬৮ লাখ ৮৫ হাজার ২৭১ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন এক কোটি ৮৬ লাখ ৭৬ হাজার ৮৯২ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৮২ লাখ আট হাজার ৩৭৯ জন।

বুধবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

শেয়ার করুন