ডেস্ক রিপোর্ট
৩১ আগস্ট ২০২১, ৪:৪৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা ন্যাপের সাবেক সভাপতি কেন্দ্রীয় নেতা প্রবীন রাজনীতিবিদ সৈয়দ আব্দুল হান্নান আর নেই।
আজ মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১, বেলা আড়াইটার দিকে তিনি সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন অসুস্থতায় ভূগছিলেন।
কীর্তিমান এই পুরুষ, জগন্নাথপুরতথা সিলেটে বিভাগের বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রনি ভূমিকা পালন করেছিলেন। তিনি দীর্ঘদিন সিলেট নগরীরে বসবাস করে আসছিলেন।