ডেস্ক রিপোর্ট

৩১ আগস্ট ২০২১, ১:০৭ অপরাহ্ণ

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৮ মৃত্যু

আপডেট টাইম : আগস্ট ৩১, ২০২১ ১:০৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ৭ জন আক্রান্ত এবং ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করোনা উপসর্গ নিয়ে মোট ৮ রোগীর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

একই সময়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ২৫৯টি নমুনা পরীক্ষা করে ৪৫ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় সাড়ে ১৭ শতাংশ।

হাসপাতালের সর্বশেষ চিত্র তুলে ধরে তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, বর্তমানে হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে ৩৯ জন এবং উপসর্গ নিয়ে ৩১ জন মোট ৭০ জন কুষ্টিয়ায় করোনা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

তিনি বলেন, গত ৭ দিন মৃত্যুর সংখ্যা হ্রাস পেলেও আজ মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৭ জনে দাঁড়িয়েছে।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৫৯টি নমুনা পরীক্ষায় ৪৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় সাড়ে ১৭ শতাংশ। এ সময়ের মধ্যে চিকিৎসাধীন ৭ জন করোনাক্রান্ত ও একজন উপসর্গ নিয়ে রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে জেলায় মোট আক্রান্ত মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৩১ জনে।

শেয়ার করুন