ডেস্ক রিপোর্ট

৩০ আগস্ট ২০২১, ৫:৪২ অপরাহ্ণ

আগস্ট মাসের ৩০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৭ হাজার ৪৩২ জন

আপডেট টাইম : আগস্ট ৩০, ২০২১ ৫:৪২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চলতি আগস্ট মাসের ৩০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৩২ জন। এটি এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ শনাক্ত। এছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪১ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে ৩০ জনই মারা গেছেন আগস্টে।

সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ২৩৩ জন। এদের মধ্যে ২১৩ জনই ঢাকার আর ঢাকার বাইরে ২০ জন।

সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ১৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে । এর মধ্যে ঢাকাতেই আছে এক হাজার ৪ জন, আর বাকি ১৪৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত ১০ হাজার ৯০ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৮ হাজার ৮৯৫ জন।

শেয়ার করুন