ডেস্ক রিপোর্ট

২৯ আগস্ট ২০২১, ৭:৩৮ অপরাহ্ণ

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেসের প্রস্তুতি হিসেবে কর্মসূচি ঘোষণা

আপডেট টাইম : আগস্ট ২৯, ২০২১ ৭:৩৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আগামী বছর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস অনুষ্ঠিত হবে, কংগ্রেসের প্রস্তুতি হিসেবে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির দুইদিনব্যাপী সভা থেকে। এছাড়াও আগামী ১ অক্টোবর ২০২১ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য সম্মেলন এবং ৩, ৪, ৫ ডিসেম্বর ২০২১ পার্টির সাংগঠনিক প্লেনাম অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় কেন্দ্রীয় কমিটির সভায়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুইদিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভা শেষ হয়েছে গতকাল ২৮ আগস্ট।

সভায় আগামী ১ অক্টোবর ২০২১ পার্টির কেন্দ্রীয় সদস্য সম্মেলন ঢাকায় অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সম্মেলনে দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে পার্টির প্রস্তাবনাসমূহ চূড়ান্ত করা হবে। কেন্দ্রীয় কমিটির সভায় একই সাথে আগামী ৩, ৪ ও ৫ ডিসেম্বর ২০২১ পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক প্লেনাম অনুষ্ঠানেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে পার্টি সদস্যদের সদস্যপদের নবায়ন এবং ২০ নভেম্বর ২০২১ এর জেলা কাউন্সিল/প্রতিনিধি সম্মেলন সমাপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী বছর পার্টির দশম কংগ্রেসের প্রস্তুতি হিসাবে এসব সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়্।

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলারের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, এ্যাপোলো জামালী, ফিরোজ আহমেদ, শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, শাহীন আলম প্রমুখ।

সভায় পার্টির সহযোগি শ্রেণী-গণসংগঠন নিয়েও আলোচনা করা হয়।

শেয়ার করুন