ডেস্ক রিপোর্ট

২৪ আগস্ট ২০২১, ৩:১২ অপরাহ্ণ

আজ রাতেই দেশে ফিরছেন সাকিব, থাকবেন জৈব সুরক্ষা বলয়ে

আপডেট টাইম : আগস্ট ২৪, ২০২১ ৩:১২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আজ ২৪ আগস্ট রাতের মধ্যে প্রায় সবাই হোটেলে জৈব সুরক্ষা বলয়ে অবস্থান নেবেন। বোর্ড থেকে আগে এমনটাই জানানো হয়েছে। তাহলে যুক্তরাষ্ট্র অবস্থানরত সাকিব আল হাসানের কী হবে?

দেশ ও বিশ্বসেরা অলরাউন্ডার কবে দেশে ফিরে জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন? ভক্ত ও সমর্থকদের কৌতুহলি প্রশ্ন। বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম দিয়েছেন এ কৌতুহলি প্রশ্নর জবাব।

মঙ্গলবার মধ্যাহ্নে রাবিদ জানিয়েছেন, ‘সাকিব আজ রাতেই দেশে ফিরে আসছেন এবং এদিনই তিনি হোটেলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ঢুকে পড়বেন।’

প্রসঙ্গতঃ গত ১১ আগস্ট মধ্য রাতে স্ত্রী ও সন্তানদের সান্নিধ্যে কাটাতে ঢাকা থেকে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন সাকিব এবং প্রায় দু’সপ্তাহ সেখানে পরিবারের সঙ্গে কাটিয়ে মঙ্গলবার গভীর রাতে দেশে ফিরে আসছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

হোটেলে কোয়ারেন্টাইনে থাকার পর আগামী ২৭ আগস্ট শুক্রবার প্রথম প্র্যাকটিস সেশনেও অংশ নেবেন সাকিব।

শেয়ার করুন