ডেস্ক রিপোর্ট
১৯ আগস্ট ২০২১, ৭:৪৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি রংপুর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মুক্তিযুদ্ধে ন্যাপ কমিউনিষ্ট পার্টি ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর সংগঠক আজীবন সংগ্রামী বীর মুক্তিযোদ্ধা কমরেড চন্দন ঘোষ বার্ধক্য জনিত কারনে ১৯ আগস্ট ২০২১ সকাল ৯:৩০ মিনিটে নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বৎসর ।
বীর মুক্তিযোদ্ধা কমরেড চন্দন ঘোষ বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনতি জনগণের জন্য শোষন- বৈষম্যহীন এবং সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েমের জন্য লড়াই সংগ্রাম করে আসছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি রংপুর জেলা কমিটির সভাপতি কমরেড আফজালুর রহমান ও সাধারণ সম্পাদক কমরেড শাহীন রহমান গভীর শোক প্রকাশ করেন।
নের্তৃবৃন্দ এক শোক বিবৃতিতে জানান যে মুক্তিযুদ্ধের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে কমরেড চন্দন ঘোষের অবদান এদেশের বাম-প্রগতিশীল, মুক্তমনা ও
মুক্তিযুদ্ধের আদর্শে দিক্ষিত জনগন আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।