ডেস্ক রিপোর্ট

১৬ আগস্ট ২০২১, ১১:১৩ অপরাহ্ণ

কাউনিয়া খান সন্স টেক্সটাইল মিল খুলার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

আপডেট টাইম : আগস্ট ১৬, ২০২১ ১১:১৩ অপরাহ্ণ

শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: অবিলম্বে কাউনিয়া খান সন্স টেক্সটাইল খুলে দেয়া এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে আজ সোমবার (১৬ আগস্ট) বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে কারখানার শ্রমিকেরা।

নাদিম হোসেনের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি প্রকৌশলী ইমরান হাবিব রুমন ও বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডা মনীষা চক্রবর্ত্তী, কারখানার শ্রমিক সবুজ হাওলাদার, তানিয়া আক্তার।

নেতৃবৃন্দ বলেন, বিগত প্রায় ২০ মাস যাবত কারখানা বন্ধ থাকা এবং বকেয়া বেতন না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন এই কারখানার শ্রমিকেরা। এতদিনে কর্তৃপক্ষ আশ্বাস দিলেও কার্যকর কোন ভূমিকা রাখেননি। এমনকি বকেয়া বেতনাদিও পরিশোধের কোন উদ্যোগ নেননি।

নেতৃবৃন্দ অবিলম্বে দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি করার ঘোষণা দেন এবং পুলিশ প্রশাসন মালিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত কারখানা খোলার আশ্বাস দিলে সড়ক অবরোধ স্থগিত করা হয়।

 

শেয়ার করুন