ডেস্ক রিপোর্ট

১৪ আগস্ট ২০২১, ৫:২০ অপরাহ্ণ

২৪ ঘণ্টায় আরও ১৭৮ জনের মৃত্যু, শনাক্ত ৬,৮৮৫

আপডেট টাইম : আগস্ট ১৪, ২০২১ ৫:২০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ২৩ হাজার ৯৮৮ জনে দাঁড়িয়েছে ।

২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৮৮৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ১২ হাজার ২১৮ জনে

শনিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে, শুক্রবার ১৯৭, বৃহস্পতিবার ২১৫, বুধবার ২৩৭, মঙ্গলবার ২৬৪, সোমবার ২৪৫ ও রোববার ২৪১ মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের। এরপর থেকে প্রায় প্রতিদিনই করোনায় দুই শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

শেয়ার করুন