ডেস্ক রিপোর্ট

১১ আগস্ট ২০২১, ৯:২৪ অপরাহ্ণ

বিনামূল্যে করোনা চিকিৎসার দাবিতে জনতার রংপুরের র‌্যালি

আপডেট টাইম : আগস্ট ১১, ২০২১ ৯:২৪ অপরাহ্ণ

শেয়ার করুন

রংপুর প্রতিনিধি:: ‘মাস্ক পড়ুন, নিচে বাঁচুন অন্যকে বাঁচান’ এই স্লোগান নিয়ে জনতার রংপুর আজ বুধবার, ১১ আগস্ট সকাল ১১টায় রংপুর শাপলা চত্বর থেকে ডিসি মোড় পর্যন্ত মহানগরের প্রধান সড়কে এক সুসজ্জিত র‌্যালি অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহবায়ক অধ্যাপক ডাঃ সৈয়দ মামুনুর রহমানের নেতৃত্বে র‌্যালিতে অংশগ্রহণ করেন প্রাক্তন অধ্যাপক আব্দুস সোবহান, সাংস্কৃতিক কর্মী ডাঃ মফিজুল ইসলাম মান্টু, মোয়াজ্জেম হোসেন লাভলু, সংগঠক গৌতম রায়, কাজী মাজিরুল ইসলাম লিটন, কমরেড আব্দুল কুদ্দুস, রাতুজ্জামান রাতুল, মমিনুল ইসলাম, মুসফেকা রাজ্জাক শিলু, এ্যাড. কহিনুর বেগম, নারী নেত্রী রোমানা জামান, রেজাউল করিম, আবুল কালাম আজাদ, সাব্বির আহমেদ, বাবুল ও ইউসুফ প্রমুখ।

এছাড়াও রংপুর নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার ছাত্র-তরুণ, যুবক এবং সামাজিক, সাংস্কৃতিক সংগঠকরা এতে অংশ গ্রহণ করেন।

র‌্যালির শুরুতে জনতার রংপুর এর আহবায়ক ডাঃ মামুন বলেন, জনতার রংপুর একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। করোনা মহামারী
শুরু থেকে রংপুরের বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতৃত্বে জনতার রংপুর গণপরিবহণে জীবানু নাশক স্প্রে কর্মসূচি, সপ্তাহের অধিক গণমাস্ক
বিতরণ ও করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন বিতরণ ও আক্রান্ত রোগীর সুচিকিৎসার দাবীতে নানা কর্মসূচি পালন করে আসছে। এরই
ধারাবাহিকতায় করোনা প্রকোপ ঠেকাতে গণসচেতনতার কর্মসূচির অংশ হিসাবে জনসাধারণের টিকা গ্রহণ ও শারীরিক সুরক্ষা উৎসাহ যোগাতে এ
কর্মসূচি পালন করছে। র‌্যালিটি শাপলা চত্বর হয়ে ডিসি মোড় শেষ হয়।

নেতৃবৃন্দ আরো বলেন, সরকারকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। র‌্যালি শেষে নের্তৃবৃন্দ জনসাধারণের
প্রতি সচেতনতার ও গণ টিকার কর্মসূচিতে অংশ নেয়ার উদাত্ত আহবান জানান।

শেয়ার করুন