ডেস্ক রিপোর্ট

১১ আগস্ট ২০২১, ৬:৪৩ অপরাহ্ণ

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ২১৩ জন হাসপাতালে

আপডেট টাইম : আগস্ট ১১, ২০২১ ৬:৪৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো পাঁচ হাজার ১৯২ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২১৩ জনের মধ্যে ২৫ জন ঢাকার বাইরে এবং বাকীরা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি মাসের ১১ দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৫৩৪ জনে।

এর আগে, জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৪১ জন এবং ঢাকার বাইরে ৬৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

শেয়ার করুন