ডেস্ক রিপোর্ট

৫ আগস্ট ২০২১, ৯:৩২ অপরাহ্ণ

২০২৭ সাল পর্যন্ত লিভারপুলেই থাকছেন আলিসন

আপডেট টাইম : আগস্ট ৫, ২০২১ ৯:৩২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: লিভারপুরের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন। ২০২৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের ক্লাবটিতে থাকছেন এই ২৮ বছর বয়সী তারকা।

২০১৮ সালে রোমা থেকে অ্যানফিল্ডে যোগ দিয়েছিলেন আলিসন। এরপর গত তিন মৌসুমে ক্লাবের সবার আস্থা ও আত্মবিশ্বাস অর্জন করেছেন তিনি।

এই সময়ে আলিসন লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগের শিরোপা জয় করেছেন। লিভারপুলের পরিবেশে তার পরিবারও দারুণ খুশি বলে জানিয়েছেন আলিসন। যে কারণে চুক্তি নবায়নের সিদ্ধান্তটি নিতে কোনো কষ্ট হয়নি বলেও জানিয়েছেন তিনি।

মার্সিসাইড ক্লাবটির হয়ে এ পর্যন্ত আলিসন ১৩০টি ম্যাচ খেলেছেন। রোমা থেকে ৬৬.৮ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দেওয়ার পর ৫৭ ম্যাচে কোনো গোল হজম করেননি। এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক হিসেবে নিজেকে ধরে রেখেছেন ব্রাজিলিয়ান এই তারকা।

এর আগে ২০২৬ সাল পর্যন্ত অল রেডসদের সাথে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন অ্যালিসনের ব্রাজিলিয়ান সতীর্থ ২৭ বছর বয়সী ফাবিনহো। গত সপ্তাহে ২২ বছর বয়সী ফুল-ব্যাক ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড ঘোষণা দিয়েছিলেন ২০২৫ সাল পর্যন্ত তিনি লিভারপুলে থাকতে চান।

 

শেয়ার করুন