ডেস্ক রিপোর্ট
৫ আগস্ট ২০২১, ৭:২৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় এডিস মশা ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ডিএনসিসি। এ সময় ১০টি মামলায় ৬ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (৫ আগস্ট) ডিএনসিসির ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১টি মামলায় ২০ হাজার টাকা, ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৪টি মামলায় ১৮ হাজার টাকা, ৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন ও যতন মার্মা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১টি মামলায় ১ লাখ টাকা।
৭ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১টি মামলায় ৫ লাখ টাকা এবং ১০ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শহিদুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৩টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেন। এভাবে মোট ১০টি মামলায় আদায় হওয়া জরিমানার সর্বমোট পরিমাণ ৬ লাখ ৫৫ হাজার টাকা।