ডেস্ক রিপোর্ট

৪ আগস্ট ২০২১, ৩:৪১ অপরাহ্ণ

আর্থিক সংকটে ইমরানের সরকারি বাসভবন ভাড়া দেয়ার পরিকল্পনা

আপডেট টাইম : আগস্ট ৪, ২০২১ ৩:৪১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ভাড়া দিয়ে আয়ের রাস্তা খুঁজে বের করল পাকিস্তান সরকার।

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শুরু থেকেই ইমরানের বাসভবনকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার পরিকল্পনা ছিল তেহরিক-ই-ইনসাফ সরকারের। আর সেই কারণে গত ২০১৯ সালের আগস্ট মাসেই সরকারি বাসভবন খালি করে দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী। কিন্তু আপাতত সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে।

পরিবর্তে পাক সরকার সিদ্ধান্ত নিয়েছে, এ বার থেকে ওই বাসভবনের রেড জোন বিভিন্ন সাংস্কৃতিক, ফ্যাশন, শিক্ষামূলক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হবে।

শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর বাসভবনে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং শৃঙ্খলার বিষয়টি নজরদারির জন্য দু’টি কমিটিও গঠন করা হয়েছে।

বিষয়টি নিয়ে মন্ত্রিসভার বৈঠক হওয়ারও সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন