ডেস্ক রিপোর্ট

৩ আগস্ট ২০২১, ৮:০৫ অপরাহ্ণ

অস্ট্রেলিয়াকে মাত্র ১৩২ রানের লক্ষ দিলো টাইগাররা

আপডেট টাইম : আগস্ট ৩, ২০২১ ৮:০৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: মিচেল স্টার্ককে মিডউইকেটের ওপর দিয়ে দারুণ এক ছক্কায় নিজের ও দলীয় রানের খাতা খুলেছিলেন মোহাম্মদ নাঈম। কিন্তু অমন একটা শুরুর পরও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিংটা হয়ে থাকল হতাশার। দিবারাত্রির টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে অল্পতেই বেঁধে রাখল অস্ট্রেলিয়া।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে যারা ৭ উইকেটে ১৩১ রানের পুঁজি গড়ে।

সর্বোচ্চ ৩৬ রান এসেছে সাকিব আল হাসানের ব্যাট থেকে। ৩৩ বলে ৩ চারে এই রান করেন তিনি। ওপেনার নাঈম ২৯ বলে ২টি করে চার ও ছক্কায় করেন ৩০ রান। এ ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ২০ বলে ২০, আফিফ হোসেন ধ্রুব ১৭ বলে ২৩ রান করেন।

শেয়ার করুন