ডেস্ক রিপোর্ট
৩ আগস্ট ২০২১, ৫:৩০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: অনেক জল্পনাকল্পনার পর অবশেষে প্রতীক্ষা শেষ হচ্ছে। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াতে আর বাকি ঘণ্টাখানেক সময়। ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যেই মাঠে চলে এসেছে দুই দল।
সুরক্ষা নিশ্চিত করার প্রক্রিয়া তো আছেই, অপ্রীতিকর কিছু এড়াতে স্টেডিয়ামপাড়ায় আছে বাড়তি নিরাপত্তাও। সড়কেও সীমিত করা হয়েছে যান চলাচল।
এরই মধ্য দিয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে একটু আগে এসে পৌঁছেছে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। এর কিছু পরে স্বাগতিক বাংলাদেশ দল। এখন চলছে দুই দলের শেষ সময়ের ওয়ার্ম আপ। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবগুলোই বিশ্বকাপের মঞ্চে। চারটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। সর্বশেষ ম্যাচটি ছিল ২০১৬ সালে অনুষ্ঠিত ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে।