ডেস্ক রিপোর্ট

৩০ জুলাই ২০২১, ৬:১০ অপরাহ্ণ

২৪ ঘণ্টায় আরও ২১২ মৃত্যু, শনাক্ত ১৩,৮৬২

আপডেট টাইম : জুলাই ৩০, ২০২১ ৬:১০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ এবং আক্রান্ত হয়ে মৃত্যু দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ৪৬৭ জনে।

শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১৩ হাজার ৮৬২ জন। এর ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ৪০ হাজার ১১৫ জনে।

শেয়ার করুন