ডেস্ক রিপোর্ট

২৮ জুলাই ২০২১, ১:৫১ অপরাহ্ণ

কভিডে নিষিদ্ধ দেশে ভ্রমণ করলে সৌদিতে কড়া শাস্তি

আপডেট টাইম : জুলাই ২৮, ২০২১ ১:৫১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কভিড-১৯ রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণে কালোতালিকাভুক্ত দেশগুলোতে নাগরিকদের বেড়াতে মানা করেছে সৌদি আরব। অন্যথা দেশে ফেরার পর তিন বছরের ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। খবর এএফপির।

টুইটার বার্তায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলো ভ্রমণ করা ব্যক্তিদের বড় ধরনের জরিমানা করা হবে। পাশাপাশি তিন বছর বিদেশ সফর নিষিদ্ধ করা হবে।

সেখানে বলা হয়, চলমান করোনা মহামারি এবং এ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের কালোতালিকাভুক্ত দেশগুলো সফর করা থেকে বিরত থাকতে সতর্ক করে দিয়েছে। আর সেটা সরাসরি হোক বা অন্য কোন দেশ হয়ে হোক।

সৌদি আরবের রাষ্ট্রীয় এয়ারলাইন সৌদিয়ার দেওয়া তথ্য মতে, নাগরিকদের সংযুক্ত আরব আমিরাত, ভারত-সহ ১৬টি দেশ ভ্রমণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

সারা বিশ্বে প্রকটভাবে ছড়িয়ে পড়া ডেল্টা ভ্যারিয়েন্টের কথা স্পষ্টভাবে উল্লেখ না করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, করোনার নতুন রূপান্তরিত ধরন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সৌদি আরবে এ পর্যন্ত ৫ লাখ ২০ হাজারের বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৮ হাজার ১৮৯ জন প্রাণ হারিয়েছে।

শেয়ার করুন