ডেস্ক রিপোর্ট

২৬ জুলাই ২০২১, ২:৪৯ অপরাহ্ণ

যশোর জেনারেল হাসপাতালে ১১ জনের মৃত্যু

আপডেট টাইম : জুলাই ২৬, ২০২১ ২:৪৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন। রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে ১০ জন হাসপাতালের রেড জোনে ভর্তি ছিলেন। উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী একজন ছিলেন ইয়েলো জোনে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে সোমবার সকাল পর্যন্ত ভর্তি রয়েছেন ৯৮ জন এবং ইয়েলো জোনে ৩৯ জন।

এদিকে, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মো. রেহনেওয়াজ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের এবং ৭৯৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৬৮ জনের।

শেয়ার করুন