ডেস্ক রিপোর্ট
২৬ জুলাই ২০২১, ২:৩০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: চট্টগ্রামে গত একদিনে করোনা আক্রান্ত ১২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৮৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নয়টি পরীক্ষাগারে ২২৮২টি নমুনা পরীক্ষায় নতুন সংক্রমণ মিলেছে ৮৪৮ জনের।
আক্রান্তদের মধ্যে ২৬৮ জন বিভিন্ন উপজেলার এবং বাকি ৫৮০ জন চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা। নমুনা পরীক্ষা বিবেচনায় এ দিন চট্টগ্রামে শনাক্তের হার ৩৭ দশমিক ১৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত ১২ জনের মধ্যে চারজন মহানগরীর এবং বাকি আটজন বিভিন্ন উপজেলার।
চট্টগ্রামে এ পর্যন্ত করোনাভাইরাসে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৩২৬ জন। মৃত্যু হয়েছে মোট ৮৯৭ জনের।