ডেস্ক রিপোর্ট

২৫ জুলাই ২০২১, ২:২৮ অপরাহ্ণ

মৌলভীবাজারের প্রবীণ রাজনীতিবিদ সিরাজ উদ্দিন আহমেদ বাদশা মারা গেছেন

আপডেট টাইম : জুলাই ২৫, ২০২১ ২:২৮ অপরাহ্ণ

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজার এর প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য, কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি সিরাজ উদ্দিন আহমেদ বাদশা আর নেই।

তিনি রোববার (২৫ জুলাই ২০২১) রাত ১২.৪৫ মিনিটে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সিরাজ উদ্দিন আহমেদ বাদশা হাওর বাচাঁও -কৃষক বাচাঁও সংগ্রাম পরিষদের সভাপতি এবং কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

তাঁর মৃত্যুতে মৌলভীবাজার জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন