ডেস্ক রিপোর্ট

২৫ জুলাই ২০২১, ৫:০৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট টাইম : জুলাই ২৫, ২০২১ ৫:০৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়া সদরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- সুহিলপুর গ্রামের মহসিন মিয়ার মেয়ে তাবাসসুম আক্তার (৪) ও তারই প্রতিবেশী মানিক মিয়ার ছেলে ওমর মিয়া (৫)।

স্থানীয়রা জানান, তাবাসসুম ও ওমর একইসঙ্গে খেলাধুলা করে। প্রতিদিনের মতো রোববার দুপুরে তারা বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ তাদের খুঁজে পাচ্ছিল না পরিবারের সদস্যরা। পরে বাড়ির অদূরে অবস্থিত সুহিলপুর মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজি মাসুদ ইবনে আনোয়ার ও সুহিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর এর সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন