ডেস্ক রিপোর্ট

২৩ জুলাই ২০২১, ৭:১২ অপরাহ্ণ

মালয়েশিয়ায় ২৫ বাংলাদেশিকে ২৫ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : জুলাই ২৩, ২০২১ ৭:১২ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: চলাচল সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ করায় মালয়েশিয়ায় ২৫ জন বাংলাদেশি শ্রমিককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে না পারলে দুই মাসের কারাদণ্ড হবে।

মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বেরনামা জানিয়েছে, ঈদের দিন তারা একসঙ্গে জড়ো হয়ে বাতু মং এলাকায় রাতের খাবারের আয়োজন করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকেরা সবাই একটি কনস্ট্রাকশন কোম্পানির কর্মী। বয়স ২৩ থেকে ৪১ বছর।

মঙ্গলবার রাতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার সবাইকে সেশনস কোর্টে হাজির করা হলে বিচারক নরসালহা হামযাহ এই রায় দেন।

যে ধারায় তাদের গ্রেপ্তার দেখানো হয় তার সর্বোচ্চ সাজা ১০ লাখ টাকা অথবা ছয় মাসের জেল।

এই ২৫ জনের মধ্যে ২১ জনের বৈধ কাগজপত্র আছে। বাকি চারজনকে আলাদা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এই সাজার পাশাপাশি ওই চারজনের বাড়তি সাজা হতে পারে।

শেয়ার করুন