ডেস্ক রিপোর্ট

২৩ জুলাই ২০২১, ১:৪২ অপরাহ্ণ

রামেক করোনা ইউনিটে আরও ২২ মৃত্যু

আপডেট টাইম : জুলাই ২৩, ২০২১ ১:৪২ অপরাহ্ণ

রাজশাহী মেডিকেল কলেজ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ২২ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গে ১৫ জন মারা গেছেন। নেগেটিভ হওয়ার পরে একজন মারা যান।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ২২ জনের মধ্যে রাজশাহীর ১১, নাটোরের ২, চাঁপাইনবাবগঞ্জ ৪, নওগাঁ ১ ও পাবনার ৪ জন আছেন।

করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬১ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৪১২ জন।

শেয়ার করুন