ডেস্ক রিপোর্ট

২৩ জুলাই ২০২১, ১:১৭ অপরাহ্ণ

টসের পর বন্ধ হয়ে গেল উইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচ

আপডেট টাইম : জুলাই ২৩, ২০২১ ১:১৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: টস শেষ হওয়ার পর একজনের করোনা সংক্রমণের খবর আসায় ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে স্থগিত করা হয়েছে।

টস জিতে এদিন ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। দুই দলের স্কোয়াডও দেওয়া হয়। তাতে রিলে মেরেডিথকে ওয়ানডে অভিষেকের ক্যাপও দিয়েছিল অজিরা। কিন্তু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে অপেক্ষা বাড়ল এ অজি পেসারের।

বিবৃতিতে বৃহস্পতিবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিআইডাব্লিউ) জানিয়েছে, ‘একজন কভিড-১৯ পজিটিভ আসায় ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ স্থগিত করা হয়েছে। তবে কভিড-১৯ পজিটিভ হওয়া ব্যক্তি খেলোয়াড় নন।’

তার পরিচয় জানানো হয়নি। আর এ সংবাদ আসার পরই দুই দলের খেলোয়াড়সহ ম্যাচ অফিশিয়াল ও টিভি ক্রুদের টিম হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে। নতুন করে তাদের কভিড-১৯ পরীক্ষা হবে। সেখানে সবার নেগেটিভ ফল না আসা পর্যন্ত আইসোলেশনেই থাকতে হবে।

পরীক্ষায় সবার ফল নেগেটিভ এলে ম্যাচটির নতুন সময়সূচী নির্ধারিত হবে বলে জানিয়েছে সিআইডাব্লিউ। সূচি অনুযায়ী, আগামী শনিবার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে নামার কথা রয়েছে দলদুটির।

শেয়ার করুন