ডেস্ক রিপোর্ট
২১ জুলাই ২০২১, ৫:১৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :: জনপ্রিয় সংগীতশিল্পী লাভলী দেব এর নতুন গান প্রকাশিত হবে ঈদের দ্বিতীয় দিন।
লাভলী জানান, গানটির শিরোনাম ‘করলাম আমি মস্ত ভুল’। এর কথা লিখেছেন সাইফউদ্দিন আহমেদ বাবর। সুর করেছেন বিনোদন রায়। রেকর্ডিং সম্পন্ন হয়েছে প্রসেনজিৎ ওঝার ‘প্রোটিউন’ স্টুডিওতে।
গানটি সম্পর্কে লাভলী বলেন, মহামারির এই সময়ে মানসিকভাবে অসুস্থ বোধ করছিলাম। গানটা যখন সাইফউদ্দিন আহমেদ আমার কাছে পাঠান, তখনই ভালো লেগে যায় এবং নিজ উদ্যোগে প্রকাশের সিদ্ধান্ত নেই। সেই লক্ষেই গানটি সম্পন্ন করা। করোনা পরিস্থিতির কঠিন সময়ে সবার সার্বিক সহযোগিতায়ই কাজটি শেষ করতে পেরেছি।
ঈদের দ্বিতীয় দিন লাভলী দেবের ইউটিউব চ্যানেল সুরের পিয়াসি, এবনং সাইফউদ্দিন আহমেদ বাবরেরর চ্যানেল থেকে একসঙ্গে প্রকাশিত হবে এ গান।