ডেস্ক রিপোর্ট
১৮ জুলাই ২০২১, ২:০৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: টস জিতে সিদ্ধান্ত বদলে এবার ব্যাট করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু তাতে ভাগ্য পরিবর্তনের আভাস মিলছে না। প্রথম ওভারেই আজ আঘাত হানলেন তাসকিন আহমেদ।
আগের দুই বলে অফস্টাম্পের বাইরে কিছুটা শর্ট বলে কাট করতে যেয়েও ব্যর্থ হয়েছিলেন ওপেনার দলে ফেরা টিনাশে কামুনহুকামউই, তাতে জেদ চেপে গিয়েছিল যেন। ষষ্ঠ বলে কাট করতে চেয়ে ‘সফল’ হলেন, কিন্তু পয়েন্টে থাকা আফিফের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। প্রথম ওভারেই প্রথম উইকেট হারাল জিম্বাবুয়ে।
প্রথম ম্যাচের একাদশ থেকে জিম্বাবুয়ে দুটো পরিবর্তন এনেছে। চোটের কারণে ছিটকে গেছেন টিমিসেন মারুমা ও রায়ান বার্ল। তাদের জায়গা নিয়েছেন সিকান্দার রাজা ও টিনাশে কামুনহুকামউই।
জিম্বাবুয়ে দল: ব্রেন্ডন টেলর (অধিনায়ক), রেগিস চাকাভা (উইকেটরক্ষক), টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, ওয়েসলে মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স ও রিচার্ড এনগারাভা।
শুক্রবার প্রথম ম্যাচের একাদশটা নিয়েই দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।