ডেস্ক রিপোর্ট
১৭ জুলাই ২০২১, ৯:৪০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস নারী দল। মৌসুম জুড়ে গোল উৎসবে মেতে থাকা কিংস মেয়েরা এবার পেল বিশাল এক জয়।
জামালপুর কাচারিপাড়া একাদশকে ১৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস নারী দল।
শনিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথমার্ধে ৭-০ গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে বসুন্ধরা কিংস আরও ১১ গোল দেয়।
কিংস মেয়েদের হয়ে সর্বোচ্চ ৫ গোল করেন কৃষ্ণা। সাবিনা করেছেন ৪ গোল। ৩টি করে করেছেন সানজিদা ও শামসুন্নাহার। এ ছাড়া একটি করে গোল করেন মোনিকা, অ্যানি ও সুমাইয়া।