ডেস্ক রিপোর্ট

১৭ জুলাই ২০২১, ৬:১৯ অপরাহ্ণ

রাতে আসছে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা

আপডেট টাইম : জুলাই ১৭, ২০২১ ৬:১৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা আসছে আজ শনিবার (১৭ জুলাই)। এদিন রাত ১১টায হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে টিকা বহনকার বিমানটি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে টিকাগ্রহণ করবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শনিবার রাতে ১০ লাখ ডোজ টিকা আসবে। আর আগামীকাল রোববার (১৮ জুলাই) দিবাগত রাত তিনটায় আরও ১০ লাখ ডোজ টিকা এসে পৌঁছাবে।

শেয়ার করুন