ডেস্ক রিপোর্ট
১৭ জুলাই ২০২১, ৯:০৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: করোনা মহামারীর করাল গ্রাসে মানুষ যখন আতংকে তখন বাংলাদেশ যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা সংসদের যৌথ উদ্যেগে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের বাজারে দুই দিন ব্যাপী ফ্রী করোনা ভ্যাকসিনের রেজিষ্ট্রেশনের কার্য সম্পাদন হয়েছে।
আজকের ফ্রী করোনা ভাইরাস ভ্যাক্সিন নিবন্ধন কার্যক্রমে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শাখার সভাপতি হাসান বক্ত চৌধুরী কাওসার।
এই কর্মসূচিতে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা সংসদের ছাত্র ইউনিয়ন নেতা রাজ দেব নাথ ও আসাদুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন যুব ইউনিয়নের কমরেড তোফায়েল আহমদ,ইমরান ইমন, সানি আহমদ ও ইমন আহমদ ও নিজামুদ্দিন। ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়ন নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জানান করোনার এই সংকট মোকাবিলায় তারা সব সময় জনগণের পাশে থেকে কাজ করে যাবেন।