ডেস্ক রিপোর্ট
১৫ জুলাই ২০২১, ৯:১৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (স্নাতক) শ্রেণিতে ভর্তির সময়সূচি পুনঃনির্ধারণ করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১৯তম সভায় (জরুরি) এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান।
সিদ্ধান্ত অনুযায়ী, কলা ও মানববিদ্যা অনুষদভূক্ত সকল বিভাগ ও ইনস্টিটিউট নিয়ে গঠিত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২২ ও ২৩ জুনের পরবর্তিতে আগামী ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।
ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত সকল বিভাগ নিয়ে গঠিত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩০ জুনের পরবর্তীতে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
সমাজবিজ্ঞান অনুষদভূক্ত সকল বিভাগ, আইন অনুষদভূক্ত আইন বিভাগ, ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত সকল বিভাগ এবং জীববিজ্ঞান অনুষদভূক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিজ্ঞান বিভাগ নিয়ে গঠিত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৪ ও ২৫ জুনের পরবর্তিতে আগামী ৩০ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে।
বিজ্ঞান অনুষদভূক্ত সকল বিভাগও ইনস্টিটিউট, জীববিজ্ঞান অনুষদভূক্ত সকল বিভাগ, ইঞ্জিনিয়ারিং অনুষদভূক্ত সকল বিভাগ এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভূক্ত সকল বিভাগ ও ইনস্টিটিউট নিয়ে গঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৮ ও ২৯ জুনের পরবর্তিতে আগামী ০১ ও ০২ নম্ভেবর অনুষ্ঠিত হবে।
অন্যদিকে কলা ও মানববিদ্যা অনুষদভূক্ত নাট্যকলা বিভাগ, চারুকলা ইনস্টিটিউট ও সংগীত বিভাগ নিয়ে গঠিত ‘বি ১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ জুলাইয়ের পরবর্তীতে আগামী ৫ নভেম্বর সকাল নয়টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
এছাড়া শিক্ষা অনুষদভূক্ত ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ নিয়ে গঠিত ‘ডি ১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ০১ জুলাইয়ের পরবর্তিতে আগামী ০৫ নম্ভেবর দুপুর ২ টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
‘বি ১’ এবং ‘ডি ১’ উপ-ইউনিট এর ব্যবহারিক পরীক্ষার সময়সূচী এবং পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা পরবর্তীতে জানানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, সার্বিক দিক বিবেচনায় গত বুধবার (১৪ জুলাই) ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির এক জরুরি সভায় ভর্তি পরীক্ষায় সময়সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য https://admission.cu.ac.bd/ এই ওয়েবসাইট থেকে জানা যাবে।