ডেস্ক রিপোর্ট

১৫ জুলাই ২০২১, ৭:৪১ অপরাহ্ণ

অসুস্থ বাবা-মাকে দেখতে ঢাকায় পৌঁছালেন মুশফিক

আপডেট টাইম : জুলাই ১৫, ২০২১ ৭:৪১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: অসুস্থ বাবা-মাকে দেখতে সেই সাত সমুদ্র তোরো নদীর ওপার, জিম্বাবুয়ে থেকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ বাদ দিয়ে দেশে ফিরে এসেছেন মুশফিকুর রহীম।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানী ঢাকা এসে পৌঁছেছেন জাতীয় দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

অনেকেরই ধারণা, ঢাকা পৌঁছেই বুঝি বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন মিস্টার ডিপেন্ডেবল! কিন্তু না। তার আর সহসা বগুড়া যাওয়া হচ্ছে না। কারণ মুশফিকের অসুস্থ পিতা-মাতা দুজনই এখন ভর্তি ঢাকার ইউনাইটেড হাসপাতালে।

বৃহস্পতিবার বিকেলে হারারে থেকে জোহানেসবার্গ ও দুবাই হয়ে ঢাকা পৌঁছে মুশফিক চলে যান উত্তরায় নিজের বাসায়। সেখান থেকে করোনা আক্রান্ত বাবা-মায়ের সর্বশেষ অবস্থা জানতে যাবেন হাসপাতালে।

শেয়ার করুন