ডেস্ক রিপোর্ট

৯ জুলাই ২০২১, ১১:৩১ অপরাহ্ণ

স্বাস্থ্যবিধি না মানায় বানিয়াচং’য়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

আপডেট টাইম : জুলাই ৯, ২০২১ ১১:৩১ অপরাহ্ণ

শেয়ার করুন

হবিগঞ্জ (বানিয়াচং) প্রতিনিধি :: করোনা নিয়ন্ত্রণে আনতে সরকারি নির্দেশনা অমান্য করায় হবিগঞ্জের বানিয়াচং’য়ের ৭টি মামলায় ২০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৮ জুন) উপজেলা সদরের বড় বাজার ও নতুন বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আইন অমান্য করে , কাপরের দোকান ও স্বর্নের দোকান খোলা রাখা, সিএনজিচালিত অটোরিকশা চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাইরে অবস্থান করায় জরিমানা আদায় করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। এসময় সেনাবাহিনী, বানিয়াচং থানা পুলিশ এবং আনসার সদস্যরা মোবাইল কোর্টকে সহযোগিতা করেন।

শেয়ার করুন