ডেস্ক রিপোর্ট
৮ জুলাই ২০২১, ৫:০৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: হারারে টেস্টে ২য় দিনে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ।
হারারেতে একমাত্র টেস্টে ২য় দিনে প্রথম ইনিংস ব্যাট করছে বাংলাদেশ। ১৬ মাস পর টেস্টে ফিরে সেঞ্চুরি পেয়েছেন মাহমুদউল্লাহ। অর্ধশতক করে অপরাজিত আছেন তাসকিন।
মাহমুদুল্লাহ রিয়াদ সাদা পোশাকে খেলছেন প্রায় দেড় বছর পর। ৫৪ রানে দিন শুরু করে পেয়ে গেছেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। তাকে যোগ্য সঙ্গ দেয়া তাসকিনও টেস্ট ক্যারিয়ারের প্রথম অধর্শতক পেরিয়েছেন।
প্রথম দিনে দলীয় ১শ’ ৩২ রানের মধ্যে টপ অর্ডারের ৬ ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ১১ রানে মুশফিক, আর তিন রানে আউট হন সাকিব। তবে অধিনায়ক মুমিনুলের ৭০, লিটনের ৯৫ আর মাহমুদুল্লাহর ব্যাটে ভর করে সংগ্রহ বাড়ায় বাংলাদেশ।