ডেস্ক রিপোর্ট
৮ জুলাই ২০২১, ১০:০০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: নারায়ণগঞ্জের তানভীর মহম্মুদ ত্বকীর হত্যার প্রতিবাদ এবং হত্যার ১০০তম মাসে বিচারের দাবিতে সিলেট দক্ষিণ সুরমা যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়ন সংসদ উদ্যোগে আজ ০৮ জুলাই সন্ধা:৭:০০ টায়, সংগঠন কার্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে রাজ দেব নাথের সঞ্চালনায় ও হাসান বক্ত চৌধুরী কাওসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা যুব ইউনিয়ন সংসদের নেতা তোফায়েল আহমদ আরোও বক্তব্য রাখেন কমরেড সানি আহমদ, কমরেড ইমন আহমদ ও কমরেড রাসেল আহমদ।
উক্ত কর্মসূচিতে আরোও বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা ছাত্র ইউনিয়ন সংসদের ছাত্র নেতা আসাদুজ্জামান আসাদ।
কর্মসূচিতে বক্তারা বলেন, ২০১৩ সালে ৮ই মার্চ শীতলক্ষ্যায় ত্বকীর লাশ ভেসে উঠেছিলো। বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে আমার বাংলায়। ত্বকী হত্যার ১০০ মাস পূর্ণ হলো। কিন্তু আজো ত্বকী হত্যার কোন বিচার পায়নি তার পারিবার। তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারহীনতার ১০০ মাস পূর্ণতা হলো।