ডেস্ক রিপোর্ট

৬ জুলাই ২০২১, ৬:০৯ অপরাহ্ণ

২৪ ঘণ্টায় আরও ১৬৩ মৃত্যু, শনাক্ত ১১,৫২৫

আপডেট টাইম : জুলাই ৬, ২০২১ ৬:০৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় আরও ১৬৩ জনের মৃত্যু হয়েছে। দেশে এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৩৯২ জনে। একই সময়ে দেশে করোনায় শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫২৫ জন। ফলে দেশে করোনায় শনাক্তের সংখ্যা হলো ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জন।

মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সোমবার (৫ জুলাই) ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছিল ১৬৪ জনের এবং শনাক্ত হয়েছিল ৯ হাজার ৯৬৪ জন।

এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছিল ১১২ জনের। সে পর্যন্ত এটি ছিল দেশের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গত ২৫ জুন ২৪ ঘণ্টায় ১০৮ জনের মৃত্যু হয়ে দ্বিতীয় মৃত্যুর রেকর্ড হয়। ২৭ জুন ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয় ১১৯ জনের, ২৮ জুন ১০৪ জন, ২৯ জুন ১১২ জন, ৩০ জুন ১১৫ জন, ১ জুলাই ১৪৩ জন, ২ জুলাই ১৩২ জন, ৩ জুলাই ১৩৪ জন এবং ৪ জুলাই ১৫৩ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর

শেয়ার করুন