ডেস্ক রিপোর্ট

২ জুলাই ২০২১, ৯:০৮ অপরাহ্ণ

বাংলাদেশসহ ১৪ দেশ ভ্রমণ করতে পারবে না আরব আমিরাতের নাগরিকরা

আপডেট টাইম : জুলাই ২, ২০২১ ৯:০৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশসহ মোট ১৪টি দেশে ভ্রমণে নিজ নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশের পাশাপাশি নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নামিবিয়া, জাম্বিয়া, কঙ্গো, উগান্ডা, সিয়েরা লিওন, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়া।

ঘোষণায় বলা হয়েছে, দেশগুলোতে থাকা আরব আমিরাতের নাগরিকেরা করোনায় আক্রান্ত হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। এর আগে আরব আমিরাত ভ্রমণে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা থেকে ২১ জুলাই পর্যন্ত যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার।

শেয়ার করুন