ডেস্ক রিপোর্ট
২৩ জুন ২০২১, ১১:২১ অপরাহ্ণ
মানিকগঞ্জ প্রতিনিধি:: বৃটিশ ও পাকিস্তান আমলে যোগাযোগ ব্যাবস্তার ধীর উন্নয়ন হলেও সেটি ছিলো টেকসই। বর্তমান বাংলাদেশ শাসনামলে অবকাঠামো যোগাযোগ ব্যাবস্থার ব্যাপক উন্নয়ন হলেও সীমাহীন অনিয়ম দুর্নীতির ফলে কোনভাবেই সেটি স্থায়িত্বশীল হচ্ছে না। যার ফলে অবর্ননীয় কষ্ট ও দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ।
মানিকগঞ্জ ঘিওর উপজেলাধীন বানিয়াজুরী ও নালী ইউনিয়নের কেল্লাই,গাংডুবি,ঠাটাংগা,দোলাকান্দাএবং শিবালয় উপজেলাধীন শিমুলিয়া ইউনিয়নের বেচপাড়া,বতুনী গ্রামের প্রধান রাস্তার চরম বেহাল দশা হলেও দেখার কেউ নেই।স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন বলছেন আমাদের বাজেট নেই তাই এই মুহুর্তে কিছুই করতে পারছি না।
মানুষের জীবন জীবিকা থেমে থাকার নয় তাই মানুষ স্ব উদ্যোগে সেচ্ছাসেবী হয়ে রাস্তা মেরামতের আপাতত জোড়াতালি দিয়েও উদাহরণ সৃষ্টি করলেন। গাংডুবী রাস্তা জন উদোগে কাদার হাত থেকে রক্ষা পেতে ভাংগা ইট দিয়ে মেরামত করা হচ্ছে।প্রতি দিন বাজার করতে,মরিচ বিক্রি করতে,জেলা শহরে ৫০০ লোক যাতায়াত করে।
গত কয়েকদিনের বৃষ্টি তে লোকজনের চলাচলের অযোগ্য হয়ে গেছে এ রাস্তা।তাই গাংডুবী গ্রামের হরেন্দ্র মন্ডলের উদ্যোগে ২ ট্রাক ভাংগা ইট কাঁদা যায়গায় ফেলে দিয়ে লোকজনের চলাচলের ব্যবস্থা করেন। সার্বিক সহায়তায় বিশিষ্ট সমাজ সেবক ও উন্নয়নকর্মী সুবীর সরকার। এছারাও এলাকাবাসীর মধ্যে থেকে আরো সহায়তা করেন লুৎফর রহমান,নাজির, অসীম মিয়া,দুলাল সাহা,পবিএ শীল,মজনু,চুন্নু মিয়া,কাতিক রাজবংশী সহ এলাকার জনগণ।।
তারা বলেন আমরা অত্যন্ত বিপদজনক ও জনগুরুত্বপূর্ণ এই রাস্তার দ্রুত সংস্থার চাই নইলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা আছে। আশা করি সংশ্লিষ্ট কর্মকর্তারা জনগণের এই আকাঙ্কা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করবেন।