ডেস্ক রিপোর্ট
৩০ মে ২০২১, ৭:২৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: দিনভর বিভ্রান্তির পর জানানো হয়েছে ফাইজারের টিকা আজ রবিবার (৩০ মে) রাতে আসছে না। আগামীকাল সোমবার (৩১ মে) রাত ১১ টা ২০ মিনিটে ফাইজার বায়োএনটেকের টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।
রবিবার সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে তিনি বলেন, আগামীকাল রাত ১১টা ৪০ মিনিটে ফাইজারের টিকা আসবে।
এদিকে, শনিবার (২৯ মে) রাতে ডা. শামসুল হক জানিয়েছিলেন, ফাইজারের টিকা বাংলাদেশে রবিবার রাতে পৌঁছাবে।
এরপর রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন বুলেটিনে জানানো হয়, আজ ফাইজারের টিকা আসছে না। ওই বুলেটির পরপরই স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, রবিবারই রাতেই আসছে ফাইজারের টিকা। এরপর আজ সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানলেন টিকা আজ আসছে না। আসবে আগামীকাল সোমবার।