ডেস্ক রিপোর্ট

২৯ মে ২০২১, ৫:৫৯ অপরাহ্ণ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট টাইম : মে ২৯, ২০২১ ৫:৫৯ অপরাহ্ণ

সড়ক দুর্ঘটনায় নিহত দুই মোটরসাইকেল আরোহী

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কের নতুন বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

তারা হলেন বানিয়াচং উপজেলার তকবাজখানী গ্রামের জব্বার মিয়ার পুত্র জমির উদ্দিন (৩৫) ও চানপাড়া গ্রামের সাবাজ মিয়ার পু্ত্র শাকিল আহমেদ রামীম (২৫)। ২৯ মে দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে এই দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মিঠুন রায় মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন