ডেস্ক রিপোর্ট
২৭ মে ২০২১, ১০:২২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক মারা গেছেন ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, ফৌজিয়া মালেক এ এম জেট হাসপাতালে লাইফ সাপোর্টে অত্যন্ত সংকাটপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। পরে সেখানেই তিনি মারা যান।