ডেস্ক রিপোর্ট

২৩ মে ২০২১, ৩:০২ অপরাহ্ণ

লালমনিরহাটে হাতকড়াসহ আসামি ছিনতাই

আপডেট টাইম : মে ২৩, ২০২১ ৩:০২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: লালমনিরহাটের কালীগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আশরাফুল ইসলাম (২৭) নামে এক আসামিকে ছিনতাই করেছেন তার স্বজনরা। শনিবার বিকেলে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবড় এলাকায় এ ঘটনা ঘটে। আসামি আশরাফুল ওই গ্রামের আক্কাস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চোর চক্রের হোতা আশরাফুল ইসলামের বিরুদ্ধে লালমনিরহাট ও নীলফামারী থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালত ওয়ারেন্ট জারি করলে কালীগঞ্জ থানার এস আই মোহাম্মদ আলী শনিবার বিকেলে লতাবড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে অটোরিকশায় করে তাকে থানায় নিয়ে আসার সময় আসামির স্বজনরা পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে হাতকড়াসহ তারা তাকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ জানান, আসামি আশরাফুলকে ধরতে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।

শেয়ার করুন