ডেস্ক রিপোর্ট
২২ মে ২০২১, ৯:০৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সরকারের আত্মঘাতি নীতি, অদূরদর্শীতা, দায়িত্বহীনতা ও আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার কারণে আজ করোনার টিকা নিয়ে হাহাকার দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রীসহ সংশ্লিষ্টদের অপসারণ করে স্বাস্থ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর দাবি জানিয়েছন।
আজ শনিবার ২২ মে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে তিনি , দেশে করোনার টিকার মজুত শেষ হয়ে যাওয়ায় এবং বিকল্প উৎস থেকে এতদিনেও টিকা আমদানী করতে না পারায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই পরিস্থিতির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সরকারের দায়িত্বহীনতা, অদূরদর্শীতা ও আমলাতান্ত্রিকতাকে দায়ী করেছে।
তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের জরুরী ভিত্তিতে উদ্যোগ নিতে পারা, দূর্ঘসূত্রিতা, সমন্বয়হীনতা, দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে আজ দেশের জনগণকে ঝুঁকির মধ্যে ঠেলে দেয়া হয়েছে। তিনি এই পরিস্থিতির জন্য অনতিবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ গোটা স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন টিকা নিয়ে সরকারের আত্মঘাতি হঠকারি নীতি কৌশলের কারণে আজ দেশে টিকা নিয়ে হাহাকার দিখা দিয়েছে।
তিনি জরুরীভিত্তিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে উদ্যোগ নিয়ে টিকা আমদানীর আহ্বান জানান। তিনি রাশিয়া, চীনসহ সংশ্লিষ্ট দেশসমূহ থেকে টিকা উৎপাদনের প্রযুক্তি আমদানি করে দ্রুত দেশে টিকা উৎপাদনের যাবতীয় পদক্ষেপ গ্রহরেও দাবি জানান। তিনি বলেন, টিকা উৎপাদনে যত দ্রুত সম্ভব জাতীয় সক্ষমতা অর্জন করতে হবে। এজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আহ্বান জানান। এই লক্ষ্যে নতুন অর্থ বছরের জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখাও প্রয়োজন।
একই সাথে তিনি করোনা প্রতিরোধ সংক্রান্ত গবেষণা কাজকে অগ্রাধিকার প্রদানের আহ্বান জানান। করোনা সংক্রমনের পরীক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে এবং এই পরিস্থিতি থেকৈ বেরিয়ে আসতে রাজনৈতিক বিবেচনা বাদ দিয়ে বিশেষজ্ঞ ও গবেষখদের পপরামর্শ অনুযায়ী যাবতীয় পদক্ষেপ নিতে তিনি দাবি জানান।