ডেস্ক রিপোর্ট

২২ মে ২০২১, ৮:১৬ অপরাহ্ণ

‘দিনাজপুরের পার্বতীপুরে ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্থ হচ্ছেন কৃষক’

আপডেট টাইম : মে ২২, ২০২১ ৮:১৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৯ নং হামিদপুর ইউনিয়নে ইটভাটার বিষাক্ত গ্যাসে দক্ষিণ পলাশবাড়ী, ধুলাউদাল, পাতরাপাড়া, কাজীপাড়া, পাটিকাঘাট প্রভৃতি এলাকায় কৃষি জমির ধান,আম,লিচু, বাশঁবাগানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জমির পাশে মেসার্স এ আর ব্রিকস, একতা, জহরা, একেবি, সোহাগী, অর্ণব, আরএম, এফএমবি নামের বেশ কয়েকটি ইটভাটা গড়ে তোলা হয়েছে। উক্ত ইটভাটাসমুহ থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে প্রায় ৩০০ একর জমির ধান,আম,লিচু, বাশঁবাগানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ২০০ একর জমির ইরি-রোবো ধান এবং ১০০ একর জমির অন্তত ৫০ টি আম বাগানের আম প্রায় পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ফলে ক্ষতিগ্রস্থ কৃষকরা দিশেহারা হয়ে পরেছে।

আজ শনিবার ২২ মে ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, দিনাজপুর জেলা সম্পাদক আনোয়ার আলী সরকার, বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতির জেলা সভাপতি আকতার আজিজ, জেলার সাংগঠনিক সম্পাদক সন্জিত প্রসাদ জিতু, নীলফামারী জেলার কৃষক নেতা সফিকুল আলম, বিপ্লবী ছাত্র মৈত্রীর জেলা সভাপতি লিটন রায়সহ স্থানীয় নেত্রীবৃন্দ এবং কৃষকদের নিয়ে ক্ষতিগ্রস্থ কৃষিজমি পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে স্থানীয় কৃষকদের নিয়ে মতবিনিময় সভা করে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং আজিজুর রহমানকে আহ্বায়ক ও মাসুদ রানাকে সদস্য সচিব করে ১৩ সদস্যের ‘ইট ভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্থ কৃষক সংগ্রাম কমিটি’ গঠন করা হয়।

প্রাথমিক পর্যায়ে ক্ষতিপূরণ আদায়ে আগামীকাল ২৩ মে’২১ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদানসহ ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি গ্রহন করা হয়।

শেয়ার করুন