ডেস্ক রিপোর্ট
২২ মে ২০২১, ১০:৪১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: দৈনিক প্রথম আলোর জ্যৈষ্ঠ সাংবাদিক ও পুরষ্কারপ্রাপ্ত খ্যাতিমান অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামকে নির্যাতন ও গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানিয়ে লুটেরা বিরোধী মঞ্চ, কানাডা অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছে।
আজ শনিবার এক বিবৃতিতে লুটেরা বিরোধী মঞ্চ, কানাডা এর নেতৃবৃন্দ এই দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঘুষখোর, দূর্ণীতিবাজ আমলা ও সুবিধাভোগী লুটেরা ব্যবসায়ী ও রাজনীতিকদের মিথ্যা অভিযোগ ও সাজানো মামলায় দেশের মূলধারার প্রভাবশালী দৈনিক প্রথম আলোর জ্যৈষ্ঠ সাংবাদিক ও পুরষ্কারপ্রাপ্ত খ্যাতিমান অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামকে নির্যাতন ও গ্রেফতার করা হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, দেশে ঘুষ-দূর্ণীতি-কমিশন-লুটপাট ও পাচারের সাথে যুক্ত বেঈমান-দূষ্ক্রীতিকারীদের গ্রেফতার না করে, তাদের বিচার না করে- যিনি রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের তথ্য-সংবাদ দেশের জনগণকে জানান তাকেই হয়রানী করা হচ্ছে। শাসক একদিকে গণতন্ত্র ও সুশাসনের কথা বলছেন অন্যদিকে লেখক-সাংবাদিকদের জীবন বিপন্ন করে- দেশে এক ভয়ের সংস্কৃতি গড়ে তুলছেন। সরকারের এমন আচরণের ধিক্কার ও নিন্দা জানাই। লুটেরা বিরোধী মঞ্চ, কানাডা অফিসিয়াল সিক্রেসি আইন বাতিল ও রোজিনা ইসলামসহ ডিজিটাল নিরাপত্তা আইন আটক সকল লেখক-সাংবাদিকদের অবিলম্বে মুক্তি চায়।