ডেস্ক রিপোর্ট

১৯ মে ২০২১, ৫:২২ অপরাহ্ণ

স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত প্রদানের দাবিতে বিক্ষোভ

আপডেট টাইম : মে ১৯, ২০২১ ৫:২২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: লকডাউনে যাত্রীবাহী লঞ্চ শ্রমিকদের অভাব অনটনের হাত থেকে বাঁচাতে ও দরিদ্র নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০ টায় নৌযান শ্রমিকরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ শাহ আলম ভূঁইয়া।

বক্তব্য রাখেন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম ও দপ্তর সম্পাদক প্রকাশ দত্ত।

নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের জীবন-জীবিকার বিকল্প ব্যবস্থা না করে ঘোষিত ঢিলেঢালা লকডাউনে সবচেয়ে বেশি দুরাবস্থার শিকার যাত্রীবাহী লঞ্চ ও গণপরিবহন শ্রমিকরা। একইসাথে বিভিন্নভাবে যাতায়াত করতে গিয়ে শ্রমিকসহ জনগণের দ্বিগুণের বেশি যাতায়াত ব্যয় হচ্ছে এবং স্বাস্থ্য বিধির বালাইও থাকছে না। এই ঢিলেঢালা দায়িত্বহীন লকডাউনের শিকার হয়ে পদদলিত ৫ জন মানুষের তাজা প্রাণ অকালে ঝরে গেল। এমতবস্থায় নেতৃবৃন্দ অবিলম্বে সাশ্রয়ী গণপরিবহন হিসাবে কঠোর স্বাস্থ্য বিধি কার্যকরি করে লঞ্চ চালু প্রেক্ষিতে ২২ মে ২০২১ এর মধ্যে সুনির্দিষ্ট ঘোষণা প্রদানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরি উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। অন্যথায় ২৩ মে সকাল ১১ টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউ) সামনে অবস্থান কর্মসূচি পালন করবে। সরকার যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে শ্রমিকরা দায়িত্ব পালন বিরত থাকবে।

শেয়ার করুন