ডেস্ক রিপোর্ট

১৯ মে ২০২১, ৩:৫৯ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ১৬০৮

আপডেট টাইম : মে ১৯, ২০২১ ৩:৫৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২৪৮ জন।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬০৮ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮৩ হাজার ৭৩৭ জন।

বুধবার (১৯ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ১৩২ জন।

শেয়ার করুন