ডেস্ক রিপোর্ট

১৫ মে ২০২১, ৬:২৩ অপরাহ্ণ

করোনায় ভাই হারালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

আপডেট টাইম : মে ১৫, ২০২১ ৬:২৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নভেল করোনাভাইরাসে নিজের ভাই অসীম ব্যানার্জিকে হারালেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কালীঘাটে একই বাড়িতে থাকতেন তারা। বেশ কিছুদিন ধরে করোনা আক্রান্ত ছিলেন তিনি।

আনন্দবাজার জানিয়েছে, অসীম প্রায় ১ মাস ধরে ভর্তি ছিলেন মেডিকা হাসপাতালে। সেখানেই আজ সকাল ৯টা ২০ মিনিট নাগাদ তার মৃত্যু হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসা চলাকালীন মুখ্যমন্ত্রীর ভাইয়ের শারীরিক অবস্থা কখনও উন্নতি হয়েছে, কখনও অবনতি হয়েছে।

ভোটের পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। অবশেষে আজ সকালে লড়াই থেমে যায়।

কভিড প্রোটোকল মেনে আজ দুপুরে নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য হবে।

ভারতে প্রতিদিনই বেড়ে চলেছে করোনা সংক্রমণ। শুক্রবার সংক্রমণ ২১ হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৪৬ জন।

সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে মৃত্যু হয়েছে রেকর্ড ১৩৬ জনের। এ নিয়ে টানা দশ দিন রোজ ১০০-র বেশি মৃত্যু হচ্ছে সেখানে।

টানা ৩ দিন ধরে, উত্তর ২৪ পরগনায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে চার হাজারের বেশি। মৃত্যুতেও রেকর্ড। কলকাতাকে টপকে উত্তর ২৪ পরগনায় শুধু গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪২ জনের। আর কলকাতায় ৩৪ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন