ডেস্ক রিপোর্ট
১৪ মে ২০২১, ৫:৫৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ইংলিশ প্রিমিয়া লিগের হাই ভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-২ গোলে হারিয়েছে লিভারপুল।
শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে, হারানো সাম্রাজ্য ফিরে পেয়েছে ম্যানচেস্টার সিটি। তবুও ফুটবল প্রেমীদের আগ্রহ ছিল ম্যান ইউ-লিভারপুল হাইভোল্টেজ ম্যাচে।
ঘরের মাঠে জ্বলে উঠতে পারেনি এবারের আসরে দাপট দেখানো ম্যান ইউ। যদিও ব্রুনো ফার্নান্দেজের গোলে প্রথমে এগিয়ে যায় স্বাগতিকরাই। ফার্স্ট হাফেই গোল শোধ দিয়ে আবার লিডও নেয় লিভারপুল। অল রেডদের সমতায় ফেরান দিয়াগো জোতা। এগিয়ে যায় ফিরমিনোর স্কোরে।
বিরতির পর রাশফোর্ডের গোলে ম্যাচ জমিয়ে তোলে ম্যান ইউ। তবে একেবারে শেষ মুহুর্তে মোহাম্মদ সালাহ’র স্কোরে পূর্ণ তিন পয়েন্ট পায় লিভারপুল। তাতে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রাখে ইয়্যুর্গেন ক্লপের দল। ৩৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছে লিভারপুল।